বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

র‍্যাকেট ভেঙে মনের দুঃখ মেটালেন মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

র‍্যাকেটের ওপর এত ক্ষোভ দানিল মেদভেদেভের! ইউএস ওপেনে হারের পর সেটিকে ভেঙেই ফেললেন। বাছাই তারকা হয়েও তিনি প্রথম রাউন্ডে ৩ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে হেরে গেছেন অবাছাই প্রতিযোগী ফ্রান্সের বেনজামিন বঁজির কাছে। হেরেছেন ৬-৩, ৭-৫, ৬-৭ (৫/৭), ০-৬, ৬-৪ গেমে।

মাঝে মাঝেই অবশ্য মেজাজ হারিয়েছিলেন তিনি। তৃতীয় সেটের খেলা চলার সময় বঁজি যখন ম্যাচ পয়েন্টে সার্ভ করতে যাচ্ছিলেন, তখন চেয়ার আম্পায়ার খেলা থামিয়ে দেন। কারণ, তখন ভুল করে এক আলোকচিত্রী কোর্টে ঢুকে পড়েছিলেন। পরে যখন আবার খেলা শুরু হয়, তখন বঁজিকে নতুন করে প্রথম সার্ভের সুযোগ দেন চেয়ার আম্পায়ার।

আর নিয়ে দৌড়ে গিয়ে মেদেভেদেভ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন এবং অভিযোগ তোলেন, আম্পায়ার ইচ্ছাকৃতভাবে তাকে হারিয়ে দিতে চান। শেষ পর্যন্ত ম্যাচটি হেরে বসেন তিনি। এবং ক্ষোভ ঝাড়েন হাতের র‍্যাকেটের ওপর। মাটিতে আঘাত করে সেটিকে পুরোপুরি ভেঙে ফেলেন।

ত্রয়োদশ বাছাই মেদভেদেভ বিদায় নিলেও প্রথম রাউন্ডে জিতেছেন নোভাক জোকোভিচ, টেলর ফ্রিটজ। মেয়েদের বিভাগ থেকে জিতেছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা, এমা রাদুকানু, ভিক্টোরিয়া আজারেঙ্কা, জেসমিন পাওলিনি, বেলিন্ড‍া বেনচিচ প্রমুখ।

দানিল মেদভেদেভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250