বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্পেনের কাছে রয়েছে বিশ্বকাপের মুকুট। তাতেও ব্রাজিলের কোন সমস্যা হলো না। নারী ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে এক হালি গোল দিয়েছে সেলেসাও মেয়েরা। আর এমন দাপুটে জয়ের ফলে ১৬ বছর পর অলিম্পিকের নারী ফুটবলের ইভেন্টের ফাইনালে চলে গেল ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে চারবারের অলিম্পিক সোনাজয়ী দল যুক্তরাষ্ট্র। 

স্পেনের মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরও। সেই স্পেনকে ৪–২ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকে মেয়েদের ফাইনালে উঠেছে ব্রাজিল। ২০০৮ সালের পর এবারই ফাইনালের গ্র্যান্ড স্টেজে থাকছে ব্রাজিলের মেয়েরা। সেটাও দলের সেরা তারকা মার্তাকে ছাড়া। যদিও ফাইনালে তাকে পাওয়া যাবে। কার্ড নিষেধাজ্ঞা শেষ হচ্ছে তার। 

দ্বিতীয় সেমিফাইনালে স্পেনকে চমকে দিয়ে প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমটি গোলটি ছিল আত্মঘাতী। দলের হয়ে বিপদ বাড়িয়েছেন আইরিন পারেদেস। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধানটা দ্বিগুণ করেন গাবি পোর্তোলিও। ৭১ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান আরও বাড়ান আদ্রিয়ানা।  

আরো পড়ুন : অলিম্পিকে পদকের সঙ্গে বিজয়ীরা কত টাকা পান?

৮৫ মিনিটে ব্যবধানটা কিছুটা কমিয়ে আনেন স্পেনের সালমা পারায়উয়েলো। ৩-১ ব্যবধানের পরেও সন্তুষ্ট ছিল না ব্রাজিলের মেয়েরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলে এক হালি গোল নিশ্চিত করেন ক্যারোলিন (৪–১)। আর যোগ করা সময়ের ১২ মিনিটে পারায়উয়েলোর আরেকটি গোলে শুধু ব্যবধানই কমাতে পারে স্প্যানিশরা।

এর আগে দিনের অন্য সেমিফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে চারবারের সোনাজয়ী দল যুক্তরাষ্ট্র। নারী ফুটবলের সবচেয়ে সফল দলটিকেও এদিন জয় পেতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন সোফিয়া স্মিথ।

আগামী ৯ই আগস্ট ব্রোঞ্জ মেডেলের ম্যাচে মাঠে নামবে স্পেন এবং জার্মানি। আর পরদিন গোল্ড মেডেলের ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।

এস/কেবি

ব্রাজিল প্যারিস অলিম্পিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250