সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

নতুন পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, যা জানাল কমিশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন ৯০ শতাংশ বৃদ্ধির আলোচনা ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় বেতন কমিশন (পে কমিশন) জানিয়েছে বিষয়টি সম্পূর্ণ গুজব। 

গতকাল মঙ্গলবার (৬ই জানুয়ারি) রাতে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নবম পে স্কেলে বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে অথবা গ্রেড সংখ্যা কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে ঐকমত্য না হওয়ায় এখনো সরকারের কাছে সুপারিশ জমা দিতে পারেনি কমিশন।

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক সদস্য একটি গণমাধ্যমকে জানান, বেতন বৃদ্ধির হার, গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। ফলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধি কিংবা ১৬ গ্রেডের যে তথ্য ছড়ানো হয়েছে, তা সঠিক নয়।

এদিকে, নবম পে স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

কমিশনের এক সদস্য জানিয়েছেন, ওই সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

পে কমিশন সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে তিনটি বিকল্প নিয়ে ভাবছে কমিশন। বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে বেতন-ভাতা বৃদ্ধির পক্ষে কমিশনের একটি অংশ। তবে অন্য অংশের মত হলো, গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি করা উচিত। আবার কমিশনের আরেকটি অংশ গ্রেড সংখ্যা আরো কমিয়ে ১৪টি করার পক্ষে মত দিয়েছে।

কমিশন জানিয়েছে, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যেই সব প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্য হলে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন।

জে.এস/

পে কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250