বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

শাইখ সিরাজের বিরুদ্ধে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। মামলায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। বুধবার (২৫শে সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন ব্রাউনিয়া।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অভিযোগকারী ব্রাউনিয়া সাংবাদিকদের বলেন, তিনি ২০১২ সাল থেকে 'স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর'দের নিয়ে চ্যানেল আইতে অনুষ্ঠান করতেন। কিন্তু ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের নামে মানববন্ধন করায় ওই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। আর এ ঘটনা শাইখ সিরাজ ঘটিয়েছিলেন অভিযোগ করে তিনি বলেন, তার বেতন বন্ধ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দুই কোটি শিশু-কিশোর ক্ষতির মুখে পড়ে।  

ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু বাংলাদেশ টেলিভিশনে। পরে যোগ দেন চ্যানেল আইতে। 

সেখানে তিনি গেম শো 'লেটস মুভ', রাজনীতিভিক্তিক শো 'হাঁড়ি কড়াই রান্নার লড়াই' এবং 'চ্যানেল আই সেরা কণ্ঠ' সহ নানা অনুষ্ঠান করে খ্যাতি অর্জন করেন। 

আলোচিত এই উপস্থাপিকা ২০১৮ সালের শেষদিকে বিয়ে করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে। 

ওআ/ আই.কে.জে/

মামলা শাইখ সিরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250