বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

টেলিটকের কাছে ৫ হাজার কোটি পাওনা আদায়ে বিটিআরসিকে পলকের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ পাঁচ হাজার ৩০০ কোটি টাকা পাওনা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বুধবার (১৪ই ফেব্রুয়ারি) বিটিআরসিতে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দেন।

বৈঠকে টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ বিটিআরসির পাওনা এ বকেয়ার চিত্র তুলে ধরলে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। 

আরো পড়ুন: মঙ্গলে ১০ লাখ মানুষের ঘর বানাবেন ইলন মাস্ক!

বৈঠকে জুনাইদ আহমেদ পলক বলেন, টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সাথে একটিভ শেয়ার কার্যকর করতে হবে। এতে বিটিআরসিতে বিরাট অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ, কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মার্ট উপস্থাপনার মাধ্যমে বিটিআরসির বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।

এইচআ/ 

জুনাইদ আহমেদ পলক টেলিটক বকেয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250