শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ভাগিনাকে কারাগারে গাঁজা দিতে গিয়ে গ্রেপ্তার খালা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আল-আমিন লিটনের (৩০) সঙ্গে সাক্ষাত করতে গিয়ে গাঁজা সরবরাহ করার সময় তার খালা তসলিমা বেগম মনি (৪৫) নামের এক নারীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

রোববার (২৮শে জানুয়ারি) বিকেল ৪টায় কারা অভ্যন্তরে এক নম্বর সাক্ষাত রুমের ভেতর কারারক্ষীরা গাঁজাসহ তাকে আটক করে।

গ্রেপ্তার মনি কুমিল্লার হোমনা থানার ঘোনাইচর গ্রামের কবির হোসেনের স্ত্রী।

এ ঘটনায় রোববার রাত ৯টায় কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

কারা সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর রুপসা সেলে বন্দী লিটনের সঙ্গে খালা পরিচয়ে দেখা করতে আসেন মনি আক্তার। এ সময় তার সঙ্গে পাঁচ বছর বয়সের নাতনী ছিল। তিনি কারাগারের এক নম্বর সাক্ষাত কক্ষে প্রবেশ করেন। লিটনের সঙ্গে মনির কথা বলার সময় কারারক্ষী রোজি খাতুনের সন্দেহ হয়। তিনি মনি আক্তারের দেহ তল্লাশি করে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করা হয়। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে থাকা পাঁচ বছরের নাতনীর কোনো নির্ভরযোগ্য অভিভাবক না পাওয়ায় শিশুটিকে তার সঙ্গে কারাগারে থাকার অনুমতি দেয়া হয়। উদ্ধারকৃত গাঁজা ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহজালাল ভুইয়ার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ওআ/

কারাগার গাঁজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250