শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৭ হাজার কোটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

নতুন বছরের প্রথম মাস জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহের গতি বেশ ভালো রয়েছে। চলতি মাস ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে। প্রতিদিন আসছে ৭ কোটি ডলারের বেশি। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাস ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) পরিমাণ প্রায় ৬ হাজার ৯৪৮ কোটি টাকা। দিনে আসছে ৭ কোটি ডলার বা ৭৭০ কোটি টাকা।

আলোচিত সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।

আরও পড়ুন: আমদানি বাড়ায় দাম কমেছে ছোলার

তবে আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১৩টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

সদ্য বিদায়ী মাস জানুয়ারির পুরো সময়ে ২১০ কোটি ডলার বা ২৩ হাজার ১০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে আসে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার যা ২১ হাজার ৮০০ কোটি টাকার বেশি।

এসকে/ 


রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250