বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রাজহাঁসের মাংস ভুনার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজহাঁসের মাংস খেতে অনেকেই পছন্দ করেন। তবে অনেকেই ঠিকমতো রাঁধতে পারেন না রাজহাঁসের মাংস! তারা চাইলে রেসিপি অনুসরণ করে সহজেই রান্না করতে পারেন বিশেষ এই পদ। গরম ভাতের সঙ্গে রাজহাঁস ভুনা খাওয়ার মজাই আলাদা। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. পেঁয়াজ কুঁচি ৮ কাপ

২. পেঁয়াজ বেরেস্তা ২ কাপ

৩. আদা বাটা ও রসুন বাটা ৫ টেবিল চামচ

৪. ধনিয়া গুঁড়া ৩ চা চামচ

৫. হলুদ গুঁড়া ২ চা চামচ

৬. মরিচের গুঁড়া ৩ চা চামচ

৭. জিরার গুঁড়া দেড় চা চামচ

৮. দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা পরিমাণমতো

আরো পড়ুন : ইলিশের দো পেঁয়াজার রেসিপি

৯. লবণ ৩ টেবিল চা পরিমাণমতো

১০. কাঠবাদাম, পেস্ট আধা কাপ

১১. তেল ও ঘি ২ কাপ

১২. দুধ আধা কাপ

১৩. চিনি ১ টেবিল চামচ

১৪. কিসমিস বাটা আধা কাপ

১৫. কাঁচা মরিচ ১০টি।

পদ্ধতি

প্রথমেই হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এরপর তেল ও ঘি গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও পেঁয়াজ কুচি ভেজে নিন। আধা চা চামচ চিনি মিশিয়ে চুলার আঁচ কমিয়ে একেক করে এবার সব মসলা দিয়ে দিন।

ভালো করে কষাতে হবে। হাড়িতে তেল ভেসে এলে বাদাম পেস্ট দিয়ে ধুয়ে রাখা প্রায় ২ কেজি মাংস দিয়ে অনবরত নেড়ে নিন। এতেই স্বাদ বেড়ে যাবে তিনগুণ। এরপর ঢেকে দিতে হবে। ১০ মিনিট পরপর নেড়ে দিতে হবে।

এরপর বেরেস্তা ও কিসমিস পেস্ট দিয়ে নাড়তে হবে। এ পর্যায়ে চুলার আঁচ কম থাকবে। এই রান্নায় কোনো পানি ব্যবহার করা লাগবে না। ঢাকনা তুলে তরল দুধ ও কাঁচা মরিচ দিয়ে আরও ১০ মিনিট জ্বাল দিন।

সবশেষে ঘি গরমে করে বাগার দিয়ে কাঁচা মরিচ ও বেরেস্তা দিয়ে সাজিয়ে রুটি, পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মুখে লেগে থাকা রাজহাঁসের মাংস ভুনা। নান রুটি, পরোটা, তুন্দর রুটি নয় একদমই সাধারণ রুটি দিয়ে এই হাঁসের মাংস ভুনা খেতে এককথায় অসাধারণ।

এস/ আই.কে.জে/

রাজহাঁস ভুনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250