বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

মজাদার চিকেন শাসলিক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পরোটা কিংবা লুচির সাথে চিকেন শাসলিক বেশ জমে। তাই খুব সহজে ঘরেই তৈরি করুন চিকেন শাসলিক। রইলো রেসিপি-

উপকরণ

মুরগির বুকের মাংস দুই কাপ, আদাবাটা এক চা চামচ, টমেটো সস দুই টেবিল চামচ, রসুনবাটা এক চা চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস এক টেবিল চামচ, চিনি দুই চা চামচ, সরিষা বাটা এক চা চামচ, আচারের তেল দুই টেবিল চামচ, সরিষার তেল ভাজার জন্য, ক্যাপসিকাম(লাল, সবুজ, হলুদ) কিউব এক কাপ, টমেটো কিউব এক কাপ, পেঁয়াজ কিউব এক কাপ, শসা কিউব এক কাপ, গাজর কিউব এক কাপ, শাসলিক কাঠি ১২টি।

আরো পড়ুন : ছুটির দিনে পাতে রাখুন সবজি পোলাও

প্রণালি

মুরগির মাংস দেড় ইঞ্চি পরিমাণ চারকোনা টুকরো করে নিন। মাংস, আদা, রসুন, টমেটো সস, কাঁচা মরিচ, বিট লবণ, খাওয়ার লবণ, লেবুর রস, চিনি, সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘণ্টা রেখে দিন।

শাসলিক কাঠিতে মুরগি ও সবজিগুলো একে একে গেঁথে নিন। এবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে মাংস এবং সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।  

এস/কেবি

চিকেন শাসলিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250