বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

শীতের ক্ষীরসা পাটিসাপটার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পিঠাপুলির জন্য শীতকাল পছন্দ অনেকের। আর ভাপা পিঠার পর বাঙালির ঘরে সবচেয়ে বেশি যে পিঠা খাওয়ার চল আছে তা পাটিসাপটা। মা-দাদীদের হাতে সহজে এই পিঠা তৈরি হলেও বর্তমানে অনেকেই এ পিঠা বানাতে গিয়ে হিমশিম খান। রইল পাটিসাপটা পিঠার সহজ একটি রেসিপি-

উপকরণ: চালের গুঁড়া, ময়দা, খেজুর গুড়, দুধ, লবণ, তেল, পানি, পোলাও চাল, সাদা তিল।

প্রণালি: প্রথমে একটি পাত্রে এক কাপ চালের গুঁড়া ও আধা কাপ ময়দা নিয়ে তাতে লবণ, খেজুর গুড় আর হালকা কুসুম-গরম দুধ দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিয়ে ভালোভাবে ঢেকে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। 

আরো পড়ুন : মাছ দিয়ে বানাতে পারেন বিকেলের নাশতা

এবার পোলাও চাল একটু দানাদানা রেখে ব্লেন্ড করে নিতে হবে। একটি পাত্রে দুধ দিয়ে জাল করতে হবে। দুধ যখন গরম হয়ে আসবে তখন ব্লেন্ড করা চাল দিয়ে দিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে এতে গুড় দিয়ে দিতে হবে। এতে হালকা এক চিমটি লবণ দিতে পারেন, তাহলে মিষ্টিটা ব্যালেন্সড হয়। এখন ঘন হয়ে আসলে সামান্য তিল দিয়ে নামিয়ে নিলেই ক্ষীরসা তৈরি।  

এখন একটি ননস্টিক প্যানে হালকা তেল ব্রাশ করে ব্যাটারটা ভালভাবে মিশিয়ে অল্প করে প্যানে দিয়ে ছড়িয়ে দিতে হবে, একপাশ সামান্য ভাজা হয়ে আসলে পরিমাণমতো ক্ষীরসা দিয়ে ভাঁজ করে নিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্ষীরসা পাটিসাপটা।     

এস/ আই.কে.জে

ক্ষীরসা পাটিসাপটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250