বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

গাজরের শাকও কি খাওয়া যায়? জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৫ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের এসময় নানাবিধ উপকারিতার জন্য সবাই গাজর খান। তবে অনেকেই জানেন না, গাজরের পাতা বা শাকও খাওয়া যায়। এর পাতা উপকারিতায় ভরপুর।

জানা যায়, একটু কটু গন্ধের জন্য আগে এ শাক খাওয়া হতো না। মনে করা হতো এ শাক বিষাক্ত। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল। বরং এ শাকের গুণাগুণ কোনোভাবেই উপেক্ষা করা ঠিক নয়।

রস, তরকারি বা চাটনি হিসেবে গাজরের শাক খুবই সুস্বাদু। কিন্তু এ শাক অনেকেই পছন্দ করেন না। এর গুণাগুণ জানলে হয়তো বুঝতে পারবেন কত উপকারিতা হারাচ্ছেন তারা।

আরো পড়ুন : শজনে ফুলের এতো উপকারিতা, জানলে অবাক হবেন

গাজর শাকের গুণাগুণ

অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর গাজর শাক। যা সংক্রামক ব্যাধি থেকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ফলে সহজেই সুস্থ জীবন পাওয়া যায়। এ শাকে ডায়েটরি ফাইবারও অনেক বেশি। তাই মেটাবলিজম ও পরিপাক ক্রিয়াকে সুস্থ রাখে।

গাজর শাকের উপকারিতা

• রক্তাল্পতা সমস্যায় গাজর শাক খুবই উপকারী

• রক্তে কোলেস্টরেল মাত্রা নিয়ন্ত্রণ করে এ শাক

• হৃদরোগের সমস্যায়ও গাজর শাক উপকারী

• রক্ত পরিশোধন করে কিডনি সুস্থ রাখে

• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় গাজর শাক

• ক্যানসারের ঝুঁকিও দূর করে এ শাক।

সূত্র: নিউজ১৮ বাংলা

এস/ আই.কে.জে/ 

উপকারিতা গাজরের শাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250