বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

পালং শাক চুলের জন্য ভালো, কিন্তু কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আজকাল চুল পড়া এবং পাতলা হওয়া বেশ সাধারণ হয়ে উঠেছে। মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন, দূষণ এবং সঠিক পুষ্টির অভাব সবই এখানে ভূমিকা পালন করে। চুলকে সুস্থ রাখতে আমরা শ্যাম্পু থেকে শুরু করে তেল ব্যবহার- সব ধরনের চেষ্টা করি। কিন্তু খাবারের তালিকায় শুধু একটি ছোট পরিবর্তন আপনার চুল সুন্দর ও সুস্থ রাখতে কাজ করতে পারে। বলছি পালং শাকের কথা। পালং শাক পুষ্টিগুণে ভরপুর যা শুধু চুলের জন্যই নয়, সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অসাধারণ। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পালং শাক আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী। চলুন জেনে নেওয়া যাক পালং শাক চুলের জন্য কীভাবে উপকার করে-

১. আয়রন

আয়রনে সমৃদ্ধ পালং শাক রক্ত ​​​​প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মাথার ত্বকে প্রচুর অক্সিজেন পৌঁছে দেয়। এটি চুলের গোড়া মজবুত রাখে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও পালং শাকে ভিটামিন সি রয়েছে, যারোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যা আপনাকে সুস্থ রাখে এবং চুলকে শক্তিশালী করে।

আরো পড়ুন : শীতে বিয়ে করতে হলে জানতে হবে যেসব বিষয়

২. ফোলেট

পালং শাকের ফোলেট কোষের বৃদ্ধিতে কার্যকরী। হ্যাঁ, এমনকী সেই কোষগুলোও বৃদ্ধি করে যা চুলের ফলিকল তৈরি করে। ফোলেটের ঘাটতির কারণে চুলের বৃদ্ধি ধীর বা পাতলা হতে পারে, তাই এই মাত্রাগুলি বজায় রাখা অপরিহার্য। পালং শাকে থাকা ফোলেট আপনার কাঙ্ক্ষিত চুল পাওয়া সহজ করে তোলে।

৩. ভিটামিন এ

ভিটামিন এ স্বাস্থ্যকর স্ক্যাল্পের জন্য একটি বড় ভূমিকা রাখতে পারে। পালং শাকের ভিটামিন এ উপাদান সিবাম তৈরি করতে সাহায্য করে, যা মূলত মাথার ত্বকের প্রাকৃতিক তেল। এই তেল চুলকে ময়েশ্চারাইজ রাখে এবং শুষ্কতা প্রতিরোধ করে। স্বাস্থ্যকর স্ক্যাল্প মানেই স্বাস্থ্যকর চুল। হিসাব সহজ!

৪. অ্যান্টিঅক্সিডেন্ট

পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট চুল সুস্থ রাখার চেয়ে আরও বেশি কিছু করে; এটি আমাদের স্ক্যাল্প বা মাথার ত্বককে ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে। এটি চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয় এবং ভারসাম্য রাখতে সাহায্য করে।

এস/ আই.কে.জে/

পালং শাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250