মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

শ্রম আইন লঙ্ঘন

ড. ইউনূসের মামলা বাতিলে রুল শুনতে নতুন বেঞ্চ গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ড. মুহাম্মদ ইউনূস - ফাইল ছবি (সংগৃহীত)

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুল নিষ্পত্তি করতে নতুন বেঞ্চ গঠন করে দিলেন আপিল বিভাগ। আগামী দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২৩ জুলাই শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশিষ রঞ্জন দাশের বেঞ্চ এ রুল জারি করেন।

 বৃহস্পতিবার ড. ইউনূসের মামলা বাতিলে রুল শুনতে বেঞ্চ পাল্টে দিলেন আপিল বিভাগ। বলেন, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চে দুই সপ্তাহের মধ্যে রুল শুনানি করতে হবে। 

 গেল ২১ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে আবেদন করেন ড. ইউনূসসহ চারজন । অপর তিন আবেদনকারী হলেন: গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

আরো পড়ুন: তারেক রহমানের ৯ ও জোবাইদার ৩ বছরের কারাদণ্ড

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের এক শ্রম পরিদর্শক। ৬ জুন এই মামলায় ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক।

এম/


ড. মুহাম্মদ ইউনূস মামলা বাতিল বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250