বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

হাসপাতালে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে গেছেন। শনিবার (২০ মে) মধ্যরাতে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে যান তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চার ঘণ্টা থাকার পর লাহোরে নিজ বাসভবনে ফেরেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান।

তবে পিটিআইয়ের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে যান।

টুইটে একটি ভিডিও যুক্ত করা হয়। এতে দেখা যায়, গাড়িবহর নিয়ে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে বের হন ইমরান খান।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে রাজধানী ইসলামাবাদে ইমরান খান গ্রেপ্তার হন। তবে তিনি এখন জামিনে রয়েছেন। জামিন পাওয়ার পর থেকে তিনি লাহোরে জামান পার্কের বাড়িতে রয়েছেন।

আরো পড়ুন: ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

গত ১৮ মার্চ তোশাখানা মামলায় ইমরান আদালতে হাজিরা দিতে গেলে পুলিশ তাঁর বাড়ি জামান পার্কে যায়। সেখানে পুলিশ ভারী সরঞ্জাম ও ক্রেন নিয়ে বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।

ইমরান খানের গ্রেপ্তারের জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এর পর থেকে পিটিআই নেতা-কর্মীদের ওপর ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ।

এম এইচ ডি/

পাকিস্তান এশিয়া বিশ্ব সংবাদ আন্তর্জাতিক ইমরান খান হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250