বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

যে কারণে মদ্যপান করেন না অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমারকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সুনিপুণ অভিনয় দক্ষতার কারণে অনেক আগেই বি-টাউনে নিজের ঘাটি শক্ত করেছেন। অনুরাগীরা মুগ্ধ হয়ে তাকে ডাকেন খিলাড়ি বলে। জানেন কী এই অভিনেতা মদ ছুঁয়েও দেখেন না!

সকলেই জানেন শরীরচর্চা এবং নিয়মানুবর্তিতার বিষয়ে অক্ষয়ের জুড়ি মেলা ভার। আর সেই কারণেই মদ থেকে নিজেকে দূরে রাখেন অক্ষয়। ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে এ কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

আরো পড়ুন: গরমে গরম ছড়ালেন নুসরাত ফারিয়া

তার মতে, মদ্যপান করলে শুধু স্বাস্থ্যের ওপরই নেতিবাচক প্রভাব পড়ে না বরং চেহারা নিজের প্রাকৃতিক রঙ এবং ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। নিজের স্ট্যামিনা বৃদ্ধির জন্য তিনি সপ্তাহে দু-তিন বার বাস্কেটবল খেলেন। এমনকি ছেলের সঙ্গে সুইমিংও করতে যান। নিয়মিত এক্সারসাইজ করেন, একটি দিনও তিনি এক্সারসাইজ না-করে থাকেন না।

তবে সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না অক্ষয়ের। পরপর ফ্লপের মুখ দেখেছেন একসময় বলিউডের ‘হিট মেশিন’ নামে পরিচিত অক্ষয়। ‘সেলফি’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো চর্চিত ছবির একটাও চলেনি বক্স অফিসে।

এসি/



মদ্যপান অক্ষয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250