বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

ঢাকাই জামদানি কলকাতায় লাখ টাকা হাকাচ্ছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ওপার বাংলার টিভি পর্দার জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়। জি বাংলায় এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন শো-তে কাজ করছেন তিনি। তবে অভিনয়ের বাইরে ব্যবসায়-ও সময় দেন এই তারকা। নিজস্ব রেস্তোরাঁ থেকে শুরু করে শাড়ির ব্যবসাও রয়েছে তার। 

সম্প্রতি ঢাকাই জামদানি শাড়ি কালেকশন করে কলকাতায় বিক্রি করছেন সুদীপা। তবে তার সেই শাড়ির বিজ্ঞাপনের পোস্ট দেখে চক্ষু চড়কগাছ সকলের। কিন্তু কেন?

তাঁতের খটাখট শব্দে মুখর গোটা গ্রাম। সামনে রেডিও বাজছে, তাঁতিরা একমনে শাড়ি বুনে চলেছেন। সূক্ষ্ম সুতার টানা আর ভরনায় হাতে নকশা তোলা হচ্ছে সুনিপুণ দক্ষতায়। প্রাচীন কৌশলের তাঁত অর্থাৎ পিট লুম বা গর্ত তাঁতে বোনা হচ্ছে পৃথিবীর অন্যতম ধ্রুপদি বস্ত্র, জামদানি। 

ঢাকাই জামদানি শাড়ির জনপ্রিয়তা বিশ্বজুড়েই। আর সেই শাড়ি বাংলাদেশ থেকে এনে ওপার বাংলায় বিক্রি করতে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন সুদীপা। যেখানে প্রতিটি শাড়ির দাম দেখে মাথায় হাত পড়েছে অনেকের। 

কলকাতার সংবাদমাধ্যমগুলোর দাবি, যে শাড়ি বাংলাদেশে পাওয়া যায় ১০-১৫ হাজার টাকায়। সেগুলোই সুদীপা কলকাতায় বিক্রি করতে দাম হাঁকাচ্ছেন এক লাখ থেকে দেড় লাখ টাকা। তার বিক্রিকৃত শাড়ির সর্বনিম্ন দাম ৫৫ হাজার টাকা। সর্বোচ্চ ১ লাখ ত্রিশ হাজার টাকা।

ফেসবুকে শাড়ির ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ঢাকাই জামদানি শাড়ি। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ পর্যন্ত দাম। এ জিনিস সবসময় চাইলেই পাওয়া যায় না। বাংলাদেশের শাড়ি আজ রাতেই চলে যাবে ফেরত। এই কয়টা বাকি রয়ে গেছে। যদি কারও পছন্দ হয় এখনই পেমেন্ট করতে হবে। সব অরজিনাল ঢাকাই।’

আরো পড়ুন: ‘আমি হব শাকিব খানের ৩ নম্বর বউ’

অভিনেত্রীর সেই পোস্টে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করেছেন। কারো প্রশ্ন, একটা শাড়ির এত দাম? কারো মন্তব্য, শাড়ীর দাম লিখতে গিয়ে হয়তো ভুলে একটা শূন্য বেশি ব্যবহার করে ফেলেছে। যদিও সেসবের কোনো মন্তব্যরই জবাব দিতে দেখা যায়নি সুদীপাকে।

তারকাদের ব্যবসার কথা নতুন কিছু নয়। বলিউড থেকে টলিউড সর্বত্রই অভিনয়ের সঙ্গে সঙ্গে ব্যবসায় বিনিয়োগ রাখেন তারা। সুদীপাও এই কাজটি করে আসছেন বহু বছর ধরে।

এসি/ আই.কে.জে/



কলকাতা ঢাকাই জামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250