বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

ডাল দিয়ে পাট শাকের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাট শাকের রয়েছে অনেক পুষ্টিগুণ। এটি খেতেও সুস্বাদু। গরম ভাতের সঙ্গে পাট শাক ভাজি কিংবা পাট শাকের বড়া খেতে দারুণ লাগে। এই শাক রান্না করা যায় ডালের সঙ্গেও। পাট শাকের এই পদ আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বেশ জনপ্রিয়। এই ডাল তৈরিতে সময় লাগে খুব কম। তাই ঝটপট রান্না সেরে ফেলা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ডাল দিয়ে পাট শাক তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাট শাক- ২ আঁটি
সেদ্ধ ডাল- ১ কাপ
কাঁচা মরিচ- ৩-৪ টি
শুকনো মরিচ- ২ টি
কালোজিরা- ১/২ চা চামচ
হলুদ- ১/২ চা চামচ
লবণ- স্বাদমতো।

আরো পড়ুন: পটলের স্বাদ অমৃত হয়ে যায় শর্ষের দানা পড়লেই

যেভাবে তৈরি করবেন

পাট শাক ভালো করে ধুয়ে নিন। এবার শাকের শুধু ডগার অংশ নিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে কালোজিরা ও আস্ত শুকনো মরিচ ফোড়ন দিন। এবার পাট শাক ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে দুই মিনিটের মতো ঢেকে রাখুন। এরপর ঢাকনা খুলে তাতে লবণ ও হলুদ দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। শাকের পানি শুকিয়ে নরম হয়ে এলে নেড়েচেড়ে সেদ্ধ করা ডাল দিয়ে মিশিয়ে নিন। শাকের সঙ্গে ডাল মিশে গেলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এসি/
 

ডাল পাট শাক রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250