বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

নারীর তুলনায় পুরুষের গড় আয়ু কম কেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

নারীর চেয়ে পুরুষের গড় আয়ু কিছুটা কম। এটি কেবল বাংলাদেশ বা ভারত নয়, পুরো বিশ্বেই তাই। এই ধরুন আমেরিকার কথা। সেখানে নারীদের গড় আয়ু ৭৯ বছর। আর পুরুষের গড় আয়ু ৭৩ বছর। 

২০২২ সালের একটি সমীক্ষা অনুযায়ী, জার্মানিতে পুরুষদের গড় আয়ু ৭৮ বছর। অথচ দেশটিতে নারীদের গড় আয়ু ৮২.৮ বছর। করোনার পর যার হার আরও বেড়েছে বলে জানান বিশেষজ্ঞরা। 

সম্প্রতি জার্নাল অব মেডিসিনে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে মূলত করোনাকে দায়ী করা হচ্ছে পুরুষদের স্বল্পায়ুর জন্য। এর পেছনে রয়েছে আরও বেশ কিছু গুরুতর কারণ। 

আরো পড়ুন : রূপচর্চায় ধনেপাতার যাদু

এসব কারণের মধ্যে প্রধান কারণ হিসেবে উঠে আসছে জীবনযাপনের কায়দা। অতিরিক্ত ড্রাগের ব্যবহার, মদ্যপান, ধূমপানই কম আয়ুর অন্যতম কারণ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা‌। এছাড়াও করোনার পর অনেকের আত্মঘাতী হওয়ার প্রবণতাও বেড়েছে। এই বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন বিজ্ঞানীরা। 

নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা না করানো, ঝুঁকিপূর্ণে কর্মক্ষেত্রে কাজ করাও পুরুষের কম আয়ুর বড় কারণ বলে জানা গিয়েছে ওই গবেষণায়। তবে গবেষকরা জানিয়েছেন ইউরোপে পুরুষদের অবস্থা উন্নত হচ্ছে। সেখানে পুরুষদের গড় আয়ু তুলনামূলক ভালো। 

এস/ আই. কে. জে/ 

নারী পুরুষ গড় আয়ু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250