শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

জম্মু-কাশ্মীরের উন্নয়নে লন্ডনে বিশেষ আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

৩৭০ ধারা বাতিলের ৪র্থ বার্ষিকীতে জম্মু ও কাশ্মীরের অগ্রগতি উদযাপন করে লন্ডনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রেন্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে হিন্দু কাউন্সিল ইউকেসহ ইন্দো-ইউরোপিয়ান কাশ্মীর ফোরাম (আইইকেএফ ইউকে) এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও কাশ্মীরের রাজনৈতিক কর্মী বশির আসাদ, মেফেয়ারের লর্ড রামি রেঞ্জার, এমপি বব ব্ল্যাকম্যান, বিজেপির কুলদীপ শেখাওয়াত, কাশ্মীরি পণ্ডিত সুশীল পণ্ডিত এবং ড. গৌতম সেন।

স্থানীয় অংশগ্রহণকারীদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ অতিথিরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ৩৭০ ধারা বাতিলের পর থেকে বিভিন্ন দিক দিয়ে কাশ্মীরের অগ্রগতির কথা তুলে ধরেন। কাশ্মীরে পর্যটন বৃদ্ধি, বাণিজ্যে উন্নতি এবং চাকরির সুযোগ বৃদ্ধির কথাও তারা বর্ণনা করেন।

তবে তারা এটাও স্বীকার করেন যে, উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়কে পুনর্বাসনের জন্য আরও প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। ১৯৮৯ এবং ১৯৯০ এর দশকের গোড়ার দিকে উপত্যকায় জিহাদের ঘটনার জন্য দায়ী অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও করেন তারা।

এসকে/ আই. কে. জে/  


লন্ডন জম্মু-কাশ্মীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250