শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

যমুনা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের টাউন হল মিটিং অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: যমুনা ব্যাংক লিমিটেড

যমুনা ব্যাংক লিমিটেডের গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলের "টাউন হল মিটিং" অনুষ্ঠিত হলো বন্দর নগরীর একটি অভিজাত হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল কর্মকর্তা ও প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, যমুনা ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে। সভায় ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম যমুনা ব্যাংক লিমিটেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250