সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া কাপে ভারতের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

রোহিত শর্মাকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দলে রাখা হয়েছে বড় ধরনের চমক, যেখানে তরুণ ও অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হয়েছে। সবমিলিয়ে এবারের এশিয়া কাপে ভারত অংশ নেবে হট ফেভারিট হিসেবে।

সোমবার (২১ আগস্ট) ভারতের দিল্লিতে বিসিসিআইয়ের মিটিং শেষে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়। দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার। তবে সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ দুই স্পিনার চাহাল ও অশ্বিনের।

দলে চমক হিসেবে ডাক পেয়েছেন তিলক ভার্মা। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের রাখা হয়েছে সাঞ্জু স্যামসনকে। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান।

ভারতের ঘোষিত স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিধ কৃষ্ণা। স্ট্যান্ডবাই - সাঞ্জু স্যামসন।

এসকে/ 


এশিয়া কাপ ভারত ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250