বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

আমেরিকায় টিভি বিতর্ক নিয়ে দুর্নীতির ব্যাপারে মুখ খুললেন হোস্ট কার্লসন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

আমেরিকা ভিত্তিক নিউজ চ্যানেল ফক্স নিউজ ছাড়ার পর প্রাক্তন হোস্ট টাকার কার্লসন আমেরিকান সংবাদ মাধ্যম ও টিভি বিতর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ করেন।

টুইটারে একটি ভিডিও বার্তার মাধ্যমে কার্লসন জানান যে, আমেরিকান যোগাযোগ মাধ্যমে যুদ্ধ, নাগরিক স্বাধীনতা, উদীয়মান বিজ্ঞান, জনসংখ্যাগত পরিবর্তন, কর্পোরেট শক্তি এবং প্রাকৃতিক সম্পদের মতো বিষয়গুলো নিয়ে কোনও ধরনের বিতর্কের অনুমতি নেই।

দেশের উভয় রাজনৈতিক দলই নিজেদের সুবিধামতো সংবাদ মাধ্যমকে পরিচালনা করে।

আরো পড়ুন: বাইডেনকে ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্রমাগত স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। এ কাজের সাথে যুক্ত সাংবাদিকেরাই এ সত্য উপলব্ধি করতে পারেন। কিন্তু সরকার ও প্রশাসনের চাপে তারা সত্য প্রকাশ করতে ভয় পান।

অবসর সময়ে মানুষ আমেরিকান সংবাদ মাধ্যমে যে বিতর্ক অনুষ্ঠানগুলো উপভোগ করেন তা সম্পূর্ণভাবেই অপ্রাসঙ্গিক। দেশের জন্য যে বিষয়গুলো আলোচনার প্রয়োজন রয়েছে সেগুলোই বিতর্কে স্থান পায় না।

অবশেষে "সত্য কখনো লুকায়িত থাকে না, এটাই জগতের নিয়ম", বলে আশা ব্যক্ত করেন কার্লসন।

এমএইচডি/ আই. কে. জে/

আমেরিকা টিভি দুর্নীতি সংবাদ মাধ্যম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250