বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সঙ্গী হচ্ছে চ্যাটজিপিটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দাপট দেখাচ্ছে। বর্তমানে ওপেনএআই এ সবচেয়ে আধুনিকতম সংযোজন হচ্ছে চ্যাটজিপিটি। গত বছর নভেম্বরে এটির আত্মপ্রকাশ ঘটলেও এতদিন পর্যন্ত এই সুবিধা থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা বঞ্চিত ছিল। এবার সেটির অবসান ঘটতে চলেছে। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সঙ্গী হতে চলেছে চ্যাটজিপিটি।

সম্প্রতি ওপেনএআই এর পক্ষ থেকে টুইট করে এ কথা ঘোষণা করা হয়েছে। 

জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা  চ্যাটজিপিটি অ্যাপটি অনায়াসে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এমনকি শনিবার থেকে গুগল প্লে স্টোরে গিয়ে এর প্রি-বুকিংও করা যাবে।

সংস্থাটি আরও জানিয়েছে, গোটা বিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অফিসিয়াল অ্যাপটি সম্পূর্ণ বিনা ব্যয়ে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সমস্ত ডিভাইসে এর সব হিস্ট্রিও সিঙ্ক করা যাবে। অর্থাৎ আপনি একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইসে চ্যাটবটটি ব্যবহার করলে পুরোনো সমস্ত চ্যাট পড়তে পারবেন। চ্যাটজিপিটির সর্বশেষ ভার্সনটিই অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহারের সুযোগ পাবেন বলেও নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন: যেভাবে খুব সহজে নিজেই তৈরি করবেন ভার্চুয়াল উপস্থাপক

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে অভাবনীয় সব কাণ্ডকারখানা করে ফেলছে চ্যাটজিপিটি। টেকস্যাভিদের কৌতূহলের সৌজন্যে আত্মপ্রকাশের পর মাত্র কয়েক মাসেই ১০০ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে এর ইউজারের সংখ্যা। ফেসবুক, স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোর যে মাইলস্টোন ছুঁতে সময় লেগেছিল প্রায় চার বছর। এবার অ্যান্ড্রয়েড মোবাইল ইউজাররা এই অ্যাপ ব্যবহার করলে এর জনপ্রিয়তা আরও বাড়বে বলেই আশা সংস্থাটির।

এম এইচ ডি/

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স চ্যাটজিপিটি অ্যানড্রয়েড মোবাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250