বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ভিসা মেলেনি তাতে কী, অনলাইনেই ভারতীয় প্রেমিককে বিয়ে করলেন পাকিস্তানি তরুণী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সীমা হায়দার ও অঞ্জুর কাহিনী এখন পুরনো হয়ে গেছে। এবার সীমান্ত-পার প্রেমের নতুন অধ্যায় লিখলেন পাকিস্তানের আমিনা। করাচির বাসিন্দা আমিনা সদ্য অনলাইনে বিয়ে করেছেন ভারতীয় যুবক আরবাজকে। এই আরবাজ হলেন রাজস্থানের যোধপুরের বাসিন্দা।

বিগত কয়েক দিনে সীমান্ত-পার প্রেমের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। তা নিয়ে মানুষের মনে আগ্রহ প্রবল। প্রেমের টানে স্বামীকে ছেড়ে বেআইনিভাবে ভারতে এসেছেন সীমা হায়দার। আবার ভারতে নিজের স্বামীকে ছেড়ে পাকিস্তানে নিজের প্রেমিকের সঙ্গে মিলিত হতে গিয়েছেন ভারতের অঞ্জু। আর এবার সীমান্তের এপার-ওপার প্রেম নিয়ে নতুন অধ্যায় লিখলেন আরবাজ ও আমিনা।

বিয়ে করার জন্য ভারতে আসার ভিসার আবেদন করেছিলেন আমিনা। তবে ভিসার আবেদন মঞ্জুর হয়নি। তবে তাতে ঠেকানো যায়নি। আরবাজকে অনলাইনেই বিয়ে করেছেন আমিনা। 

জানা গেছে, পাকিস্তানে বসবাসরত আমিনা ও তার পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে যোধপুরের আরবাজের পরিবারের। আরবাজের পরিবারের অনেক সদস্যের বিয়েই পাকিস্তানের মেয়েদের সঙ্গে হয়েছে। 

আরো পড়ুন: 'মানিকে মাগে হিতে' গায়িকার সঙ্গে গান গাইলেন সাকিব

আরবাজের বাবা মুহাম্মদ আফজাল এ প্রসঙ্গে বলেন, আমার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নাতি পাকিস্তানের একটি মেয়েকে বিয়ে করেছে। তাদের খুশি দেখে আমিনার পরিবার আমাদের ছেলের হাত চেয়েছিল। আমরা বিয়ের সে প্রস্তাব মেনে নিয়েছি।

খবর অনুযায়ী, আরবাজ বরযাত্রীসহ যোধপুরের ওসওয়াল সমাজ ভবনে যান এবং সেখানেই অনলাইনে বিয়ে করেন। আরবাজের বাবা পেশায় ঠিকাদার। আরবাজ নিজে ডিটিপি অপারেটর।

এম এইচ ডি/ আইকেজে 


পাকিস্তান অনলাইন ভারত বিয়ে ভিসা প্রেমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250