সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’

সেভিয়ার হৃদয় ভেঙে টাইব্রেকারে সুপার কাপ জিতল সিটি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

উয়েফা সুপার কাপ ট্রফি নিয়ে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের আনন্দ উল্লাস। ছবি: সংগৃহিত

ট্রাইব্রেকারে সেভিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে টানা ৬ বার ফাইনাল হারলো সেভিয়া। 

গ্রিসের রাজধানী অ্যাথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ১–১ সমতায় ছিল। প্রথমার্ধে সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ এন নেসিরি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সিটির কোল পালমার। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৩০ মিনিটের পরিবর্তে এরপর সরাসরি খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫–৪ ব্যবধানে জিতে সিটি। 

টাইব্রেকারে সিটির হয়ে জাল কাঁপান আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও অধিনায়ক কাইল ওয়াকার। সেভিয়ার হয়ে প্রথম চারটি শটে সফল হন লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও মন্তিয়েল। কিন্তু শেষ শট নেওয়া গুলেদি ব্যর্থ হন। উঁচুতে নেওয়া তাঁর কিক বারে লেগে ফিরতেই উৎসবে মেতে ওঠে পেপ গার্দিওলার সিটি। 

রোমাঞ্চকর এ জয়ে সিটিজেনদের কোচ হিসেবে শুধু সম্ভাব্য সব শিরোপাই জেতেননি গার্দিওলা; কার্লো আনচেলত্তির গড়া রেকর্ডেও ভাগ বসিয়েছেন। আনচেলত্তির পর দ্বিতীয় কোচ হিসেবে ৪ বার উয়েফা সুপার কাপ জিতলেন গার্দিওলা। তবে আরেকটি জায়গা অনন্য কীর্তি গড়লেন ৫২ বছর বয়সী এ স্প্যানিশ। প্রথম কোচ হিসেবে ৩টি ভিন্ন ক্লাবকে তিনি এই ট্রফির স্বাদ পাইয়ে দিলেন। সিটির আগে বায়ার্ন মিউনিখ (২০১৩) ও বার্সেলোনাকে (২০০৯ ও ২০১১) এই শিরোপা জিতিয়েছিলেন গার্দিওলা। 

এম.এস.এইচ/

ফুটবল ম্যানচেস্টার সিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250