শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

ক্ষমা চেয়েও রেহাই পেলেন না পাকিস্তানি পেসার, জরিমানা ২ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নাওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নাসিম শাহর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অভিযোগের ভিত্তিতে এবার তারকা পেসারকে মোটা অঙ্কের জরিমানা করল পিসিবি।

বিষয়টি নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন নাসিম; তাতে লাভ হয়নি। নাসিমকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পিসিবি। যা সংস্থাটির সঙ্গে তার কেন্দ্রীয় চুক্তির প্রায় আট মাসের বেতনের সমান। বিবৃবিতে পিসিবি জানিয়েছে, মরিয়মকে নিয়ে মন্তব্য করে কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছেন নাসিম। জরিমানার আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাকে। শুনানি শেষে এই শাস্তি নির্ধারণ করল পিসিবি।

ঘটনার সূত্রপাত পিএসএলের উদ্বোধনী ম্যাচকে ঘিরে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম। ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছিল পিসিবির মিডিয়া অ্যাকাউন্টে।

পিসিবির পোস্ট কোট-টুইট করে নাসিম লিখেছিলেন, ‘তার (মরিয়ম নাওয়াজ) কেন লর্ডসের রাণীর মতো আচরণ করা হচ্ছে?’ । নাসিমের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিশ্বজুড়ে তেলের তীব্র সংকট চলছে। তাই তেল সাশ্রয়ে দর্শকশূন্য গ্যালারিতে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। সেখানে মরিয়মের এভাবে মাঠে আসাকে ভালোভাবে নিতে পারেননি নাসিম। সেই ক্ষোভ থেকেই এই মন্তব্য করেন তিনি।

অবশ্য কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন নাসিম। পরে দাবি করা হয় যে পাকিস্তানি বোলারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে তাতে মন গলেনি পিসিবির। সংস্থাটি জানায়, নাসিমের মন্তব্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও মিডিয়া নীতিমালার লঙ্ঘনের সামিল। বিশেষ করে আচরণবিধির ২.২৩ ধারায় বোর্ড, তার কর্মকর্তা বা নীতিমালা নিয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য নিষিদ্ধ করা হয়েছে।

জে.এস/

পিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250