মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

লঙ্কানদের ২৬৩ রানের টার্গেট দিল ডাচরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। লঙ্কান বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েও সেই চাপ সামলে প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ডাচরা। ৪৯.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে ডাচরা। এতে প্রথম জয়ের খোঁজে থাকা লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৩ রান।

শনিবার (২১ অক্টোবর) বিশ্বকাপের ১৯তম ম্যাচে লখনৌর অটল বিহারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। নেদারল্যান্ডেসের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দৌদ ও বিক্রমজিৎ সিং। ম্যাচের চতুর্থ ওভারে এ জুটিতে আঘাত হানেন লংকান পেসার কাসুন রাজিথা। আউট হওয়ার আগে ১৩ বলে ৪ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন কলিন অকারম্যান। তার সঙ্গে ৪১ রানের জুটি গড়েন ম্যাক্স ও’দৌদ। প্রথম পাওয়ার প্লের শেষ বলে ভালো শুরুর ইঙ্গিত দেওয়া ও’দৌদকে বোল্ড করেন রাজিথা। সাজঘরে ফেরার আগে ১৬ রান করেন দৌদ।

এর পরেই সাজঘরের পথ ধরেন থিতু হওয়া কলিন অকারম্যান। দিলশানের বলে কুশল পেরেরার তালুবন্দী হন বাস (৬)। পরের ওভারেই দিলশানের পেসে লেগ বিফরের ফাঁদে পড়েন নিদামানুরু। শুরুতে আম্পায়ারের সিদ্ধান্তে নট আউট হন তিনি। পরে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন লংকান দলপতি কুশল মেন্ডিস। টিভি আম্পায়ারের সহযোগিতা নিয়ে নিদামানুরুকে সাজঘরে ফেরায় লংকানরা।

লংকান বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে রানের চাকা ঘোরানোর আশা দেখাচ্ছিলেন ডাচ দলপতি স্কট অ্যাডওয়ার্ডস। কিন্তু ভয়ংকর হয়ে ওঠার আগেই সাজঘরে ফিরেছেন তিনিও। মহেশ থিকসানার বলে বোল্ড হওয়ার আগে ১৬ রান করেন এ ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। তবে লোগান ফন বিকের সঙ্গে ১৩০ রানের বড় জুটি গড়ে ডাচদের স্কোরকার্ডে বড় সংগ্রহ এনে দেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। 

আরো পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়েছেন সিব্র্যান্ড। তার পরে অর্ধ শতক তুলে নিয়েছেন ফন বিকও। মূলত এ দু’জনের ব্যাটেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ডাচরা।

এদিন সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেছেন কাসুন রাজিথা ও দিলশান মধুশঙ্কা।

এসকে/ 

ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপ নেদারল্যান্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250