সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’

দেশের সব জাতীয় নির্বাচন দেখেছেন তিনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশ স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত ১১টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭ই জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নির্বাচনসহ বাংলাদেশে অনুষ্ঠিত মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষী হয়েছেন অনেকেই। আবুল কাশেমও তেমনই একজন।

১৯৭৩ সালে অনুষ্ঠিত হওয়া প্রথম জাতীয় সংসদ নির্বাচন যেমন দেখেছেন, তেমনি দেখতে চলেছেন এবারের দ্বাদশ সংসদ নির্বাচন।

৫১ বছরের ব্যবধানে এই ১১টি নির্বাচন দেখার ভাগ্য হয়েছে সিটি করপোরেশনের সাবেক পরিচ্ছন্নকর্মী আবুল কাশেমের।

আবুল কাশেম বলেন, আগে নির্বাচন দেখতাম সব দল থাকতো। বড় বড় মিছিল, মিটিং হইতো। এখন আর তা হয় না।

মনে রাখার মতো কোনো নির্বাচন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগেরগুলা তো গেছে। মনে রাখার মতো হইবো এবারেরটা।

আরও পড়ুন: নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সিইসির

এর কারণ জানতে চাইলে আবুল কাশেম বলেন, আগেও নির্বাচনে ঝামেলা হইতো। মারামারি হইতো মেইন রোডে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই থাকতো। তখন মহল্লায় কিছু হইতো না। এখন তো মহল্লায় ভালো, ঘরে ঘরে ঝামেলা।

তিনি বলেন, এবার তো বিএনপি নাই, আওয়ামী লীগই আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াইছে। দেখা যায়, বাপ একজনের দল করে, পোলায় আরেকজনের দল করে। দুইজনই আওয়ামী লীগ। কিন্তু এই সিস্টেমের কারণে ঘরে ঘরে ঝামেলা হইয়া গেছে। এমন আগে কোনোদিন দেখি নাই।

এসকে/ 

জাতীয় নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250