সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৩

#

অধিনায়ক ইলকায় গুন্দোয়ানের হাতে চ্যাম্পিয়নস লিগের ট্রফি, সঙ্গে তাঁর গর্বিত সতীর্থরা - ছবি: সংগৃহীত

মিশন সম্পন্ন হলো পেপ গার্দিওলার। শনিবার রাতে ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি।

আবুধাবি রাজ পরিবারের শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান কেন গার্দিওলাকে সিটির কোচ হিসেবে নিয়ে এসেছিলেন, এতদিনে তার প্রমাণ দিলেন তিনি। এই একটি শিরোপা জয়ের লক্ষ্য থাকে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। গার্দিওলার হাত ধরে সেই লক্ষ্য অবশেষে পূরণ হয়েছে।

'অর্থ থাকলে বাঘের দুধ মেলে!' প্রবাদটি সর্বক্ষেত্রে সত্যি নয়। পিএসজি, ম্যানচেস্টার সিটির তা ভালো মতোই জানা। পেট্রো ডলারের অর্থ পানির মতো ঢেলেও চ্যাম্পিয়ন্স লিগে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি পিএসজি। ম্যানসিটিও পা হড়কেছে বারবার। 

তবে শনিবার রাতে ইস্তাম্বুলে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে সিটিজেনরা প্রথমবার ঘরে তুলেছে বহুল প্রতিক্ষিত ওই চ্যাম্পিয়ন্স লিগ। দুই যুগ পর প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে গড়েছে ট্রেবল জয়ের কীর্তি। 

ইউরোপ সেরার এই লড়াইয়ে প্রথমার্ধে কর্তৃত্ব করেও গোল করতে পারেনি ম্যানসিটি। ইন্টার তৈরি করতে পারেনি তেমন সুযোগ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির পা থেকে আসে কাঙ্ক্ষিত ওই গোল। ওই গোলেই শিরোপা জিতেছে পেপ গার্দিওলার দল। 

আরো পড়ুন: চমক রেখে দল ঘোষণা করল বাংলাদেশ

নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে ইউরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যানসিটি। এর আগে চেলসি, অ্যাস্টন ভিলা, ম্যানইউ, লিভারপুল ও নটিংহ্যাম ফরেস্টের ওই কীর্তি আছে। 

চলতি মৌসুমে ম্যানসিটি আগেই প্রিমিয়ার লিগের শিরোপা ও এফএ কাপ ঘরে তুলেছে। ম্যানইউ-এর ১৯৯৮-১৯৯৯ মৌসুমের পর প্রথম প্রিমিয়ার লিগের দল হিসেবে সিটিজেনরা ট্রেবল জিতেছে। ক্যারিয়ারের দ্বিতীয় ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন পেপ গার্দিওয়ালাও। এর আগে বার্সার হয়ে ২০০৮-০৯ মৌসুমে ট্রেবল জিতেছিলেন তিনি। আর আর্লিং হ্যালন্ড ম্যানসিটির হয়ে প্রথম মৌসুমেই স্বাদ পেয়ে গেছেন ট্রেবলের।

এম/



চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250