মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

বজ্রবৃষ্টি হতে পারে, কমবে তাপমাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাসহ সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরো পড়ুন: এবার শিলা বৃষ্টির আভাস, বাড়বে রাতের তাপমাত্রা

ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় (সকাল পর্যন্ত) দেশের সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়। বরিশালে রেকর্ড করা হয়েছে ১৫ মিলিমিটার। ঢাকায় এ সময়ে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

এসি/


তাপমাত্রা বজ্রবৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250