মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

রাজনৈতিক অপপ্রচার: বাংলাদেশ থেকে ১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ফেসবুকের মোট ১৪৮টি অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দেয়া হয়েছে। যার মধ্যে পঞ্চাশটি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ রয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা।

ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক দল ও এর গবেষণা প্রতিষ্ঠানের ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে।

আরো পড়ুন: ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায়

এই বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের অধ্যাপক ও ফ্যাক্টওয়াচ সম্পাদক ড. সুমন রহমান গণমাধ্যমকে বলেন, এটি ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ। ঘৃণা ছড়ায় বা ক্ষতিকর এমন কিছু থাকলে তা নিয়ে চাপ বাড়ে। আবার অনেক সময় কর্তৃপক্ষের অনুরোধেও এ ধরনের কনটেন্ট বা অ্যাকাউন্ট বা পেজ সরিয়ে ফেলে তারা। 

এইচআ/ আই.কে.জে/

ফেসবুক রাজনৈতিক অপপ্রচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250