মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

এবার এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

এশিয়ার শীর্ষ পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসর। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টটি আগামী ১৩ই মার্চ শুরু হয়ে শেষ হবে ২১শে মার্চ। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে লিগ কমিটি।

ভারতের সাবেক ক্রিকেটার ও লিগ কমিশনার চেতন শর্মা এক সংবাদ সম্মেলনে পাঁচ দলের আইকন খেলোয়াড়ের নাম প্রকাশ করেন। যেখানে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান খেলবেন ইন্ডিয়ান রয়্যালসে। পাকিস্তান স্টার্সের আইকন দেশটির গতি তারকা মোহাম্মদ ইরফান। শ্রীলঙ্কা লায়ন্সের আইকন হচ্ছেন উপল থারাঙ্গা। এছাড়া আফগানিস্তানের আইকন আজগর আফগান ও বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল।

আরো পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন মাহমুদউল্লাহ

আসন্ন টুর্নামেন্ট নিয়ে চেতন শর্মা বলছেন, ‘এশিয়ান লিজেন্ডস লিগ এমন একটি টুর্নামেন্ট যেখানে এশিয়ার বড় পাঁচ দেশের সাবেক ক্রিকেটারদের আবারো লড়াই করতে দেখা যাবে। একজন ক্রিকেটার হিসেবে যখন আমরা খেলি, অনেক গর্ববোধ হয়। একইসঙ্গে এটা সবসময় গর্বের যে আপনি আপনার দেশকে লিজেন্ডস হিসেবে প্রতিনিধিত্ব করছেন।’

এইচআ/  আই.কে.জে/ 

মোহাম্মদ আশরাফুল এশিয়ান লিজেন্ডস লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250