মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

হাসারাঙ্গাকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনারকে রাখা হয়নি আগামী সপ্তাহে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দলেও। তবে ৯ই সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য তাকে নিয়েই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

১৬ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান চারিত আসালাঙ্কা। ১৩ই সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা।


আজ বৃহস্পতিবার (২৮শে আগস্ট) সন্ধ্যায় এশিয়া কাপের দল ঘোষণার আগে সকালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে এসএলসি। সে দলে হাসারাঙ্গার বদলি হিসেবে ডাকা হয়েছে দুশান হেমন্তকে। ৩রা সেপ্টেম্বর শুরু সিরিজটির দলে থাকা ভিশেন হালামবাগেও এশিয়া কাপের দলে নেই।

হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসারাঙ্গাকে ফেরানোর অর্থ জুলাইয়ের বাংলাদেশ সিরিজ থেকে এশিয়া কাপে চারটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা। বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250