শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢালিউড

‘আসেন খেলি’ বলে এবার যে অনুরোধ জানালেন ওমর সানী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

জনপ্রিয় অভিনেতা ওমর সানী - ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী ব্যবসা আর পরিবার নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সরব তিনি। বিভিন্ন সময় ফেসবুকে নানা ঘটনা নিয়ে পরোক্ষভাবে পরামর্শ মূলক কথা লিখে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। 

সেই ধারাবাহিকতায় বুধবার (১২ জুলাই) রাতে ফেসবুকে স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। এক ঈদ স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য নয়, আসেন খেলি।


রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী- এভাবে সারা বছর আমাদের ছবি চলতো।’

আরো পড়ুন:কোক স্টুডিও বাংলার ‘সন্ধ্যাতারা’ গানে অর্ণব ও সুনিধি

ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানী। 

এম/


জনপ্রিয় অভিনেতা ওমর সানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250