শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার ব্রিটিশ ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসম যুদ্ধ নতুন মোড় নিয়েছে। এবার সরাসরি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছিল যে, ওয়াশিংটনকে ঘাঁটি ব্যবহার করতে দিলে যুক্তরাজ্যের ভূমিও নিরাপদ থাকবে না। সূত্র: টাইমস অব ইসরায়েল।

ইরানের এমন সতর্কতার পরই এ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

ওয়াল স্ট্রিট জার্নাল একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান ডিয়েগো গার্সিয়া অভিমুখে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে সেগুলো ভারত মহাসাগরের এই মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে আঘাত হানেনি।

পত্রিকাটি জানায়, একটি ক্ষেপণাস্ত্র উড্ডয়নকালেই ব্যর্থ হয়। অন্যটির দিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল, যদিও সেই ইন্টারসেপশন বা প্রতিহত করার প্রচেষ্টা সফল হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কখন নিক্ষেপ করা হয়েছে তা ওয়াল স্ট্রিট জার্নাল নির্দিষ্ট করেনি।

রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ইরানের ভূখণ্ড থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে হামলার চেষ্টা ইঙ্গিত দেয় যে, দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জ পূর্বে তাদের স্বীকার করা সীমার চেয়ে অনেক বেশি।

ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে, ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করা এটাই প্রমাণ করে যে তেহরান আগে যা দাবি করেছিল, তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তার চেয়ে বেশি। 

পত্রিকাটিতে আরও বলা হয় যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত মাসে দাবি করেছিলেন যে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250