শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামীকাল ঈদুল ফিতরের নামাজ রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে পড়ার আহ্বান জানিয়েছেন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। তার ভাষ্য, গত বছর সরকারি টাকা খরচ করে রোহিঙ্গাদের দেশে ফেরানোর মিথ্যা আশ্বাস দিয়েছিলেন ড. ইউনূস।

আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. ইউনূসকে এ আহ্বান জানান আব্দুন নূর তুষার। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল ঈদ। আগামীকাল ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবসহ রোহিঙ্গাদের নিয়ে ঈদের নামাজ পড়ার কথা আরাকানে। এই মিথ্যা কথাটা তিনি সরকারের পয়সা খরচ করে জনসভা করে বলেছিলেন রোহিঙ্গাদের ক‍্যাম্পে।’

তুষার আরো বলেন, ‘তাকে (ড. মুহাম্মদ ইউনূস) আগামীকাল নামাজ পড়তে অনুরোধ করছি রোহিঙ্গাদের ক‍্যাম্পে। আরাকানে তো হবেই না।’

এই ঈদে তিনি কোথায় নামাজ পড়বেন? এত দিন তিনি জুমার নামাজ কোথায় পড়তেন? এমন প্রশ্ন তোলেন আব্দুন নূর তুষার। তিনি বলেন, “তাকে আগামীকাল ‘চিকেন নেক’ মুরগির গলাগিলা দিয়ে লটপটি খেতে দাওয়াত দেওয়া উচিত। এই প্রতারণার জন‍্য তাকে বিশ্ববাটপার বলা কম হয়ে যায়। চার্লস শোভরাজের চেয়েও বড় খেলোয়াড় এই এপস্টেইউনূস।”

গত ২০২৫ সালের ১৪ মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে আশাব্যঞ্জক বক্তব্য দেন। সে সময় ড. ইউনূস বলেন, ‘আগামী বছর (২০২৬ সালে) তারা মিয়ানমারে ফিরে ঈদ করতে পারবেন।’

তবে এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও রাখাইনে ফিরতে পারেনি। ফলে কবে নিজ দেশে ফিরবে সে আশায় দিন কাটাচ্ছেন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা।

আব্দুন নূর তুষার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250