শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘ধুরন্ধর ২’ ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নির্ধারণ করবে: রণবীর সিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তি পাচ্ছে গত বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসা ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর বহুল কাঙ্খিত সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। তার আগে মঙ্গলবার (১৭ মার্চ) মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর মিউজিক লঞ্চ সম্পন্ন হলো।

সেখানে উপস্থিত হয়ে অভিনেতা রণবীর সিং প্রথম কিস্তির অভাবনীয় সাফল্য এবং আসন্ন সিক্যুয়েল নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

আদিত্য ধর পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির সাফল্যের কথা স্মরণ করে রণবীর বলেন, ‘বন্ধুরা, আপনারা আমাদের সিনেমাটিকে একটি ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এটি কেবল আপনাদের ভালোবাসা ও সম্মানের কারণেই সম্ভব হয়েছে। আজ পুরো বিশ্বের চলচ্চিত্রপ্রেমী দর্শকদের আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা রণবীরের কাছেও অভাবনীয়। অভিনেতা বলেন, ‘এখন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির অপেক্ষায়। শুধু দেশেই নয়, সারা বিশ্বের মানুষ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা দর্শকদের এই উন্মাদনা এখনো অনুভব করার চেষ্টা করছি; এটি সত্যিই দারুণ এক অনুভূতি।’

ভারতীয় সিনেমার প্রেক্ষাপটে এই ছবির গুরুত্ব তুলে ধরে তিনি যোগ করেন, ‘আমি এতটুকু বলতে পারি, ভারতীয় সিনেমার ভবিষ্যৎ এখন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নির্ধারণ করবে।’

এদিন মিউজিক লঞ্চ অনুষ্ঠানে রণবীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহ-অভিনেত্রী সারা অর্জুন এবং সিনেমার সংগীত দলের সদস্য শাশ্বত সচদেব, জেসমিন স্যান্ডলাস, খান সাব, সুধীর যদুবংশী ও শাহজাদ আলী।

আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদি প্রমুখ। বৃহস্পতিবার (১৯ মার্চ) হিন্দি, তামিল, তেলুগু, মালয়লাম ও কন্নড়—এই পাঁচটি ভাষায় সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250