শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

৯০ দেশের রাষ্ট্রদূতদের নির্বাচন নিয়ে ব্রিফ করেছেন পররাষ্ট্রসচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের জন্যও দায়িত্বপ্রাপ্ত এমন ৯০টি দেশের মিশনপ্রধানদের কাছে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ৯০টি দেশের মিশনপ্রধানদের ব্রিফ করেন পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন ভূ-রাজনৈতিক সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন। পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।

ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিদেশি মিশন প্রধানদের অবহিত করেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখা হয়। বাংলাদেশের জনগণ এই উৎসবকে আনন্দিত করার জন্য এবং তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

আরো পড়ুন: গণভবনে ডাক পেলেন যারা

মাসুদ বিন মোমেন এ অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন।  

মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পররাষ্ট্রসচিব ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে মিশন প্রধানের তাদের নিজ নিজ সরকারকে অনুরোধ জানান।

এসকে/


নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুদ বিন মোমেন পররাষ্ট্রসচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250