রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

৯ নভেম্বর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে মোংলা-খুলনা রেলপথ। ৯ নভেম্বর প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এ রেলপথ নির্মাণ করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে পরিদর্শন শেষে মোংলা বন্দর রেল স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, রেল যোগাযোগ স্থাপনের ফলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এ রেলপথ দিয়ে সহজে বন্দর ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, ২-৩টি ব্রিজে ক্রটি দেখা দিয়েছিল। সেগুলো ইতোমধ্যে ক্রটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ত্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

২০১৬ সালের সেপ্টেম্বরে মোংলা-খুলনা রেল লাইন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালের ডিসেম্বরে এ প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। কিন্তু করোনাসহ নানা কারণে কাজ শেষ না হওয়ায় ২০২৩ সালের জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। পরে আরও তিন মাসের সময় বৃদ্ধি করা হয়।

এসকে/

রেলপথ রেলপথ মন্ত্রণালয় রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250