সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

৮ সন্তান নিতে রুশ নারীদের পুতিনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নব্বই দশক থেকে রাশিয়ার জন্মহার কমছে। তবে এবার জন্মহার বৃদ্ধির চিন্তাভাবনা করছে বিশ্বের সবচেয়ে বড় দেশটি। সামনের দশকে তাদের লক্ষ্যই হবে জনসংখ্যা বাড়ানো। এ জন্য রুশ নারীদের অন্তত আটটি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শুক্রবার (১লা ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে এসব তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (২৮শে নভেম্বর) এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে পুতিন বলেন, আমাদের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী চার, পাঁচ বা তারও বেশি সন্তান নিয়ে যৌথ পরিবার প্রথা রক্ষা করেছে। আমাদের দাদা-দাদিরা সাত, আট বা তারও বেশি সন্তান নিতেন। আসুন আমরা এই অসাধারণ ঐতিহ্যকে রক্ষা করি। আমাদের সমাজে এই প্রথা ফিরিয়ে আনি। যৌথ পরিবারকে অবশ্যই আদর্শে পরিণত করতে হবে। বড় পরিবার কেবল রাষ্ট্র ও সমাজের ভিত্তি নয়, এটি একটি আধ্যাত্মিক বিষয়, নৈতিকতার উৎস।

তিনি বলেন, আগামী দশকে রাশিয়ার জনসংখ্যা রক্ষা ও বৃদ্ধি করা আমাদের লক্ষ্য হবে। এমনকি সামনের প্রজন্মের জন্যও এই লক্ষ্য থাকতে পারে। এটিই রাশিয়ার ভবিষ্যৎ।

আরো পড়ুন: নর্থ কোরিয়াকে আবারো আমেরিকার নিষেধাজ্ঞা

রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল এই সম্মেলনের আয়োজন করেন। এতে রাশিয়ার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

পুতিন এমন সময় দেশের জনসংখ্যা বৃদ্ধির ওপর জোর দিলেন যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩ লাখ নাগরিক হতাহত হয়েছে। তবে মঙ্গলবারের ভাষণে এ বিষয়ে কোনো কথা বলেননি পুতিন।

দ্য ইন্ডিপেনডেন্ট, এনডিটিভি

এসকে/ 


রাশিয়া সন্তান জন্মদান ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250