বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

২০ দিনের মাথায় রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

মোহাম্মদ সাগর হোসেন। ফাইল ছবি

সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সাগর হোসেন। তবে রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এ নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ সাগর হোসেনকে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো।

গত ৬ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হককে নিজের এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

এম.এস.এইচ/ 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250