শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

২ হাজার গাড়ি নিয়ে সরকারের উন্নয়ন রোড শো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় দুই হাজার গাড়ি নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রদর্শন করে রোড শো করেছে আওয়ামী লীগের ৫ হাজার নেতাকর্মী।

শনিবার (২৮ অক্টোবর) দাগনভূঞাঁ উপজেলার সদরের কামাল আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠ থেকে শুরু হয় এ রোড শো। দাগনভূঞা পৌর সভার আয়োজন এ রোড শোটি উপজেলার পৌর এলাকা ও ৮টি ইউনিয়ন পরিদর্শন করে।

এসময় রোড শোতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা পদ্মা সেতু মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খানের পরিচালনায় রোড শোটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন।

এসকে/

সরকার উন্নয়ন ফেনী রোড শো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250