বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

১২৫০ কোটি রুপি ব্যয়ে তৈরি ভারতের নতুন পার্লামেন্ট ভবন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিরোধীদের আন্দোলন এবং বয়কট উপেক্ষা করেই ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূজা ও হোম-যজ্ঞের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন তিনি। তবে উদ্বোধনের পরও দেশটিতে এ নিয়ে বিতর্ক চলছে। নতুন পার্লামেন্ট ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছে বিরোধী দল আরজেডি।

অন্যদিকে অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস,আম আদমি পার্টিসহ ১৯ বিরোধী দল।

উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, নতুন সংসদের প্রয়োজন ছিল। আগামীতে সংসদের সংখ্যা বাড়বে। সেটাও খেয়াল রাখতে হবে আমাদের। এজন্য এখনই সংসদ তৈরি করতে হবে আমাদের।

বর্তমান পার্লমেন্ট ভবনের পাশেই নতুন পার্লমেন্ট ভবনটি তৈরি করা হয়েছে। নতুন ভবনের লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সংসদ সদস্য আসন গ্রহণ করতে পারবেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬৪ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হওয়া ভারতের নতুন সংসদ ভবনটি চারটি তল বিশিষ্ট।

আরো পড়ুন: চীনের কাছ থেকে খুব জটিল চ্যালেঞ্জের মুখোমুখি ভারত

নতুন এই পার্লমেন্ট ভবন নির্মাণে খরচ হয়েছে ১২৫০ কোটি রুপি। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ২৬ হাজার ৪৫ মেট্রিকটন স্টিল, ৬৩ হাজার ৮০৭ মেট্রিকটন সিমেন্ট। ভবিষ্যতে প্রাকৃতির বিপর্যয়ের কথা চিন্তা করে নয়া সংসদ ভবনে ভূমিকম্প প্রতিরোধে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নয়া পার্লমেন্ট ভবন নির্মাণের জন্য নাগপুর থেকে আনা হয়েছে সেগুন কাঠ, রাজস্থান থেকে আনা হয়েছে বেলেপাথর।

এম এইচ ডি/ আই.কে.জে

ভারত নতুন সংসদ ভবন নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি পার্লমেন্ট ভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250