বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে বউ নিয়ে বাড়ি ফিরলেন মোহাম্মদ শাহীনুর রহমান নামের এক যুবক। 

রোববার (১৫ অক্টোবর) বিকেলে হেলিকপ্টারে করে নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মোহাম্মদ আবদুছ ছবুরের মেয়ে নিশাত তাসনিমকে নিয়ে বাড়ি ফেরেন।

মোহাম্মদ শাহীনুর রহমান জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের লতিফুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, পরিবার-পরিজন নিয়ে লতিফুর রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থাকেন। সম্প্রতি তার বড় ছেলে মোহাম্মদ শাহীনুর রহমানের বিয়ের কথা পাকা হয়। বিয়ের জন্য পরিবারের সবাইকে নিয়ে দেশে আসেন তিনি।

বরের চাচা আজমল হোসেন বলেন, তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহীনুর সবার বড়। তারা সবাই প্রবাসী। বাবার শখ বড় ছেলের বরযাত্রা হেলিকপ্টারে হবে। তাই দেশে এসে বিয়ের এ আয়োজন করেন তিনি।

বরের বাবা লতিফুর রহমান বলেন, স্বপ্ন দেখতাম পরিবারের বড় ছেলেকে হেলিকপ্টারে চড়ে গিয়ে পুত্রবধূকে নিয়ে আসবে। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে।

এসকে/ 


প্রবাসী বউ হেলিকপ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250