শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৪

সোয়া দুই লাখ ভোটের ব্যবধানে জয়ী আনিসুল হক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। এর বিপরীতে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান পেয়েছেন ৬৫৮৬ ভোট। অন্যদিকে ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪৫৭৪ ভোট। 

আরো পড়ুন: বান্দরবানে নৌকা বিজয়ী

মোট ১১৮টি ভোট কেন্দ্রে আইনমন্ত্রী আনিসুল হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ লাখ ১৪ হাজার ৮১ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।

এইচআ/ ওআ



আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250