বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে মামলা দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ, সাংবাদিক, সরকারি সম্পদের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ‘অনেক মামলা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দেবে। পুলিশ মামলা দেবে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, এই মামলা তো হবে। সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে মামলা দেয়া হবে।

রোববার (২৯ অক্টাবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মামলা শুরু হয়েছে, মামলা অনেকে দেবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা মামলা দেবেন। সাংবাদিকরা মামলা দেবেন।

তবে এখন পর্যন্ত কতজন আটক ও গ্রেপ্তার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে মামলাগুলো নেয়া হবে বলে জানান তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের কোনো সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না। জবাবে মন্ত্রী বলেন, দেখুন তারা মিটিং করেছেন, তারা মিটিংয়ের জন্য বসেছিলেন, তখনই ঘটনাগুলো (গতকালের ঘটনা) ঘটেছে। তাহলে এর দায় কি তারা এড়াতে পারেন?

আরো পড়ুন: মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হবে: ডিএমপি

তিনি বলেন, বিএনপি নৃশংসতায় গতকাল (শনিবার) শ’খানেক পুলিশ আহত হয়েছেন। আওয়ামী লীগের মহিলা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তারা (বিএনপি)। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি।

বিএনপিকে ইসরায়েলির সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি গতকাল যে ধ্বংসাত্মক কর্মসূচি করেছে, পুলিশ তা ধৈর্য সহকারে মোকাবিলা করেছে। এই হামলা স্মরণ করিয়ে দেয় গাজায় যেভাবে ইসরায়েলি বাহিনি হামলা করেছে বিএনপিও হাসপাতালে হামলা চালিয়েছে।

এসকে/ 


পুলিশ মামলা বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250