বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

আলুর দাম বৃদ্ধি

সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসন সফল হতে পারেনি: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আলুর দাম বৃদ্ধির কারণ উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন কাজ করলেও সফল হতে পারেনি। আলুর দাম বৃদ্ধির কারণ হলো সিন্ডিকেট পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারা। 

তিনি বলেন, আলুর দাম এত বাড়ার কোনো কারণ ছিল না। সরকার দাম নির্ধারণ করে দিয়ে জেলা পর্যায়ে তদারকি করলেও পুরোপুরি সিন্ডিকেটমুক্ত করা যায়নি। যার ফলে দাম অনেক বেড়ে গেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের নতুন প্রেস ভবন ও ঢাকা আঞ্চলিক অফিসের উদ্বোধনী এবং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বছর আলুর উৎপাদন কম হয়েছে। কেননা গতবছর আলু চাষিরা ন্যায্যমূল্য পায়নি। যার কারণে তারা সরিষা চাষ বেশি করেছে। আর সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করেছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিন্তু সেখানে পুরোপুরি সফল হতে পারিনি। সিন্ডিকেট চক্র দাম বাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন: ডিম-আলুর পর এবার লবণ আমদানির অনুমতি

তিনি বলেন, বর্তমানে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এসব আলু দেশে আসা শুরু হয়েছে। আশাকরি ১৫ দিনের মধ্যে দাম কমে আসবে। তা ছাড়া মাসখানেকের মধ্যে নতুন আলু বাজারে আসবে। মানুষের কষ্ট কমে যাবে। এর আগে দাম বাড়ার কারণে মানুষের কষ্ট হয়েছে এজন্য আমরা দুঃখিত।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায় ও স্বাগত বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা বিএম রাশেদুল আলম।

এসকে/ 


সিন্ডিকেট কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রশাসন আলুর দাম বৃদ্ধি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250