বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

সংসদীয় কমিটির দুই নির্দেশনা রেলপথ মন্ত্রণালয়কে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি স্বাধীনতা সংগ্রাম ও প্রীতিলতার স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাব দ্রুত সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চট্টগ্রাম সিআরবিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পাহাড়ের ওপর অবস্থিত কাঠের ডাকবাংলোটি চলতি মাসের মধ্যেই মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরে রূপান্তরের এ নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী সভাপতিত্ব করেন।

বৈঠকে ২৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ রেলওয়ের ভূমি ব্যবস্থাপনা মাস্টার প্ল্যান প্রণয়ন, স্বাধীনতা সংগ্রাম ও প্রীতিলতার স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণ, আখাউড়া-সিলেট মিটারগেজ রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তরকরণের অগ্রগতি, সিলেট-সুনামগঞ্জ রেল লাইন নির্মাণ প্রকল্পটির অগ্রগতি, চট্টগ্রামের পাহাড়তলী ও নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানাটি আধুনিকায়নের অগ্রগতি, চট্টগ্রাম সিআরবিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পাহাড়ের ওপর অবস্থিত কাঠের ডাকবাংলোটি মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরে রূপান্তরের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন এবং গাজী মোহাম্মদ শাহ নওয়াজ। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

আর.এইচ

রেলপথ মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250