বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

শিক্ষা দিবস উপলক্ষে ইবি ছাত্র ইউনিয়নের বিতর্ক প্রতিযোগিতা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

৬১তম শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় সংগঠনটির দলীয় টেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ১ম পর্বে আয়োজন করা হয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার। এ পর্বে বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল ‘৬২ এর শিক্ষা আন্দোলনই ছিল মহান স্বাধীনতার পটভূমি’। প্রস্তাবনার পক্ষে সরকারি দলে অংশগ্রহণ করেন নাজমুস সাকিব (প্রধানমন্ত্রী), ইয়াছিন আলী (মন্ত্রী) ও নাহিদ হাসান (সাংসদ)। অপরদিকে প্রস্তাবনার বিপক্ষে বিরোধী দলে সায়েম আহমেদ (বিরোধী দলীয় নেতা), আহমাদ গালিব (বিরোধী দলীয় উপনেতা) ও জিন্নাত মালিয়াত শীমা (বিরোধী দলীয় সাংসদ) অংশগ্রহণ করেন। বিতর্কে বিরোধীদল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এসময় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের নেতা সায়েম আহমেদ।

অন্যদিকে, প্রতিযোগিতার ২য় পর্বে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে সায়েম আহমেদ প্রথম, জিন্নাত মালিয়াত শীমা দ্বিতীয় এবং নাজমুস সাকিব তৃতীয় স্থান অর্জন করেন।

এসময় সংগঠনটির সভাপতি ইমানুল সোহানের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ও প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সহ-সভাপতি রুমি নোমান। স্পিকারের দায়িত্ব পালন করেন শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি তামিম আদনান। সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ নুর আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সুইট। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আই. কে. জে/ 


ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250