বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

শহরে ঘুরছে কুমির!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রেকর্ড বৃষ্টিপাত হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। ফলে দেখা দিয়েছে বন্যা। শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির-এমন দৃশ্যও নজরে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় হাজারও মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

প্রবল বৃষ্টির জেরে বন্যা দেখা দেওয়ার পর অস্ট্রেলিয়ার এই অঞ্চলের যেসব চিত্র সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, কেয়ার্নস বিমানবন্দরের বিমানগুলো ডুবে গেছে, শহরের মাঝখানে একটি কুমির দেখা যাচ্ছে এবং লোকেরা নৌকায় করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। 

প্রবল বৃষ্টিপাত আরো ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যমান এই পরিস্থিতিতে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। অনেক বাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে, বিদ্যুৎ ও রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক এলাকায় নিরাপদ খাবার পানীয় কমে যাচ্ছে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ান বলেন, ‘আমি যতটা মনে করতে পারি প্রাকৃতিক এই বিপর্যয়টি (অতীতের তুলনায়) সবচেয়ে খারাপ’। তিনি বলেন, ‘আমি কেয়ার্নস শহরের স্থানীয়দের সাথে কথা বলছি এবং তারা বলছেন, তারা (এর আগে) এরকম কিছু কখনো দেখেনি।’

আরো বলেন: দ্রুত যুদ্ধবিরতি চায় তিন পরাশক্তি 

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে আমাদের কাছে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ক্রমবর্ধমান পানিতে আটকে পড়াদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। যেমন কেয়ার্নসের প্রায় ১৭৫ কিলোমিটার (১১০ মাইল) উত্তরে প্রত্যন্ত শহর উজালের বাসিন্দারা এমন পরিস্থিতিতে আছেন।

সেখানে জরুরী কর্মীরা একদল লোকের কাছে পৌঁছাতে না পারায় অসুস্থ শিশুসহ নয়জন হাসপাতালের ছাদে রাত কাটিয়েছেন। সোমবার (১৮ই ডিসেম্বর) তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু মাইলস বলেছেন, পুরো শহরটি এখন খালি করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া দরকার।

স্টিভেন মাইলস আরো বলেন, ‘এর পরে আমাদের খাবার পানীয়, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ, রাস্তাগুলোর অবস্থা সম্পর্কেও উদ্বেগ রয়েছে। পানিতে প্লাবিত হওয়ায় অনেক রাস্তা অবরুদ্ধ এবং আমরা সেখানে আকাশপথেও যেতে পারছি না।’

পূর্বাভাস প্রদানকারীরা বলেছেন, সোমবারের বেশিরভাগ সময় ধরে অস্ট্রেলিয়ার ওই অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার ( ১৯ই ডিসেম্বর) বৃষ্টি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি 

এইচআ/ আই. কে. জে/


অস্ট্রেলিয়া বৃষ্টিপাত কুমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250